
খাগড়াছড়িতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে সারাদেশের মতো যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘পুলিশ মেমোরিয়াল ডে’। আজ সকাল সাড়ে ৯ টার দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচির শুভ সূচনা করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।
বাংলাদেশ পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারসমুহকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধরের সভাপতিত্বে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) পরিতোষ ঘোষ (এনডিসি)।
এ সময় ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এডিশনাল ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম, এডিশনাল ডিআইজি মো. সাজিদ হোসেন, মহালছড়ি ৬ এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মিলু মিয়া বিশ্বাস, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) মো. জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ডিআইজি পরিতোষ ঘোষ (এনডিসি) বলেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষের পুরোনো একটা প্রতিষ্ঠান। দেশের সেবায়, মানুষের সেবায়, সরকারের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষার জন্য সবসময় পুলিশ দায়িত্ব পালন করছে। এদেশের মানুষকে নিরাপদে রাখার জন্য প্রতিটি পুলিশ সদস্য প্রতিনিয়ত
তাদের নিজ নিজ দায�
আপনার মতামত লিখুন :