
নাসিক ৪নং ওয়ার্ডে উওর আজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে এমপি মান্নান
নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ বাঁচাই, সবুজ বাংলাদেশ গড়ি” এবং “পরিবেশ রক্ষায় এগিয়ে আসি, সবুজ ভবিষ্যৎ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের উদ্যোগে “সবুজ বাংলাদেশ, সুন্দর ভবিষ্যৎ” শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, নির্ধারিত সময়ের কিছুটা পরে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কারণ হলো যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নান্নু সাহেবের মৃত্যু। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
তিনি আরও বলেন, “গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশকে সুস্থ রাখে এবং মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল ১০টি ওয়ার্ডে ১০ হাজার গাছের চারা রোপণ করবে।
এ উদ্যোগের জন্য শ্রমিক দল এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো. আকরাম হোসেন এবং যুগ্ম আহ্বায়ক এস. এম. আসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টি. এইচ. তোফা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. শরিফ হোসেন।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন এবং পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. কবির আব্দুল কাদের জিলানী হীরা, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সালাউদ্দিন আহমেদ মাহবুব, আনোয়ারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শ্রমিক দলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :