
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী সন্তানহারার হেনার আর্তনাদ ৮০ বছরের অসুস্থ মায়ের চিকিৎসায় জন্য দিশেহারা হয়ে আকুল আবেদন সকলের নিকট
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের বাসিন্দা হেনার জীবন আজ চরম দুর্দশা ও অসহায়ত্বে নিমজ্জিত। সড়ক দুর্ঘটনায় স্বামী হারানোর পর থেকেই ভাগ্য বিড়ম্বিত হেনার ওপর নেমে আসে একের পর এক দুর্ভাগ্যের খড়্গ।
বর্তমানে তার ৮০ বছর বয়সী বৃদ্ধা মা শামসুন্নাহার গত ছয় মাস ধরে গুরুতর অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী। মায়ের সুচিকিৎসা নিশ্চিত করতে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন হেনা। বর্তমানে জীবিকার তাগিদে এবং মায়ের ওষুধের খরচ মেলাতে একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে মাত্র ৫ হাজার টাকা বেতনের একটি চাকরি করছেন তিনি।
এই নামমাত্র বেতনে ঘরভাড়া পরিশোধ, নিজের নিত্যদিনের খাবার খরচ এবং প্রতিমাসের চিকিৎসাব্যয় মেলাতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে তাকে। চরম আর্থিক সংকট ও মানসিক অবসাদে দিন কাটছে এই স্বামীহারা নারীর। অসহায় হেনা তার অসুস্থ মায়ের জীবন বাঁচাতে দেশের হৃদয়বান, বিত্তবান ও দানশীল ব্যক্তিদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।
সমাজের বিত্তবানরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তো মৃত্যুর মুখ থেকে ফিরে পাবেন তার বৃদ্ধা মা শামসুন্নাহার।
মায়ের চিকিৎসায় যেকোনো ধরনের আর্থিক বা মানবিক সহায়তা পাঠাতে কিংবা যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে নিচের নাম্বারে:
মোবাইল নম্বর (বিকাশ-যোগাযোগ): ০১৮৯০২৮৮০১৪, হেনা অশ্রুসিক্ত নয়নে বলেছেন, “যারা আমার মায়ের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, আমি সারাজীবন তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব।”
আপনার মতামত লিখুন :