
সিদ্ধিরগঞ্জে প্রধানবাড়ী পারিবারিক কবরস্থানে মা-বাবা সহ সকলের জন্য কবর জিয়ারত করে দোয়া প্রার্থনা
স্টাফ রিপোর্টার : নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রধানবাড়ী পারিবারিক কবরস্থানে মা-বাবা সহ পরিবারের সকলের জন্য কবর জিয়ারত করে দোয়া প্রার্থনা করেছেন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাদ আছর সিদ্ধিরগঞ্জে নাসিক ৫নং ওয়ার্ডস্থ এলাকায় দোয়া করেন মাওলানা গিয়াস উদ্দিন ও মাওলানা আবুল হাসনাত।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি হাজী শামসুদ্দিন মিয়া, বিশিষ্ট শিল্পপতি হাজী জালাল উদ্দিন, সাবেক পৌর প্রশাসক আব্দুল মতিন প্রদান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, আন্তজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি, ৫ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি হাজী কবির হোসেন, বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়নের প্রচার সম্পাদক শরীফ হোসেন ইরান, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক জাকির হোসেন, নাসিক ৫ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি আলম চাঁদ, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী লীগের সভাপতি শাহ্ আলাম সাউথ, বিশিষ্ট সমাজ সেবাক লিটন আহমেদ ও খোরশেদ আলম ডলার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জহিরুল ইসলাম প্রধান, রুবেল প্রধান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতে সকল কবরবাসীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশবাসীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন :