করোনায় আক্রান্ত হলেন ডিবিপ্রধান হারুন অর রশিদ


Admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৪, ৯:৩৪ পূর্বাহ্ন / ৩৫
করোনায় আক্রান্ত হলেন ডিবিপ্রধান হারুন অর রশিদ

করোনায় আক্রান্ত হলেন ডিবিপ্রধান হারুন অর রশিদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে হারুন অর রশীদ জানান, হঠাৎ করে করোনা আক্রান্ত হলাম। সুস্থতার জন্য দোয়া চাই।

জানা গেছে, করোনা পজিটিভ আসার পর বর্তমানে বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন তিনি।

(মঙ্গলবার) থেকে পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে। রাজারবাগ পুলিশ লাইনস মাঠে সকাল সাড়ে ১০টায় পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ অন্যান্য ভিআইপিদের প্যান্ডেলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের কথা ছিল হারুন অর রশিদের। কিন্তু করোনা পজিটিভ রিপোর্ট আশায়  দেশবাসীর সকলে কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি। আল্লাহ যেন তাকে অতি দ্রুত সুস্থ করে ফিরিয়ে আনেন দেশবাসী সেবা করতে পারেন।