স্নীগ্ধ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


Admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৩, ৫:২৮ অপরাহ্ন / ২০
স্নীগ্ধ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্নীগ্ধ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ চিরিরবন্দর উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়নের দূর্গাডাঙ্গা বাজারে অবস্থিত স্নীগ্ধ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের বার্ষিক পরীক্ষা/২৩খ্রিঃ ফলাফল প্রকাশ ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ ঘটিকায় স্নীগ্ধ রেসিডেন্সিয়াল মডেল স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি কালীপদ রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন-বিশিষ্ঠ সমাজ সেবক, ভিয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপষ কুমার রায়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চিরিরবন্দর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি প্রদীপ কুমার রায়, ভিয়াইল ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সাইফুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-স্নীগ্ধ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এর পরিচালক, জয়ন্ত কুমার রায়, পরিমল রায়, মানস কুমার রায়, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বিশিষ্ঠ সমাজ সেবক, ভিয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপষ কুমার রায় বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস এই মাসেই আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। সেই যুদ্ধে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে দেশ পায় স্বাধীনতা। সেই স্বাধীন দেশটিকে আজ বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন, জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত করেছেন। যা সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচিত হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে নৌকা প্রতীকে জনাব আবুল হাসান মাহমুদ আলীকে ভোট দেওয়ার জন্য অভিবাবকদেরকে আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি তালপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চিরিরবন্দর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি প্রদীপ কুমার রায় বলেন “আমাদের নতুন প্রজন্মকে কেবল শিক্ষিত করে গড়ে তুললেই হবে না, তারা যেন মাদক বা জঙ্গিবাদের মতো সর্বনাশা কর্মকান্ডে জড়িয়ে না পড়ে, সেদিকে অভিভাবকদের আরও সর্তক হতে হবে। কোনো পরিবারে যদি একটি সন্তান মাদকাসক্ত হয় তাহলে সেই পরিবারে আর কোনো শান্তি থাকে না। সেই পরিবার সামাজিকভাবে নিগৃহীত হয়। তাই সন্তানদের সময় দিতে হবে, বিশেষ করে মায়েদের।আপনার সন্তান এখন কাদার দলা যেভাবে গড়বেন, সেভাবে গড়বে। তাদের চাল-চলন, আচার-আচরণের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। তবেই তাদের আমরা ২০৪১ সালের বাংলাদেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো”।
এসময় ফলাফল প্রকাশের পর কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।