
খসরু চৌধুরী বলেন, আমি স্মার্ট ঢাকা-১৮ আসন গড়তে চাই। যেখানে থাকবে উন্নত রাস্তাঘাট, সুন্দর অবকাঠামো, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা, নিরাপদ যোগাযোগ ও গণপরিবহনের ব্যবস্থা। সেই সঙ্গে থাকবে খেলার মাঠ ও বিনোদনের ব্যবস্থা, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে থাকবে শহীদ মিনার, স্থায়ী কাঁচা বাজার, ঈদগাহ, কবরস্থান ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা।
এসময় তার সঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো. মহিবুল হাসান, কাজী সালাউদ্দিন পিন্টু, আওয়ামী লীগ নেতা সেলিম খান, সোহেল রানাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :