তিতাসে ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গলা কেটে হত্যা


Admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ন / ২২
তিতাসে ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গলা কেটে হত্যা

তিতাসে ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গলা কেটে হত্যা

 

তিতাস প্রতিনিধি:

কুমিল্লার তিতাসে মো.মোস্তাফা কামাল মুন্সি নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার মোস্তফা কামাল পার্শ্ববর্তী রঘুনাথপুর গ্রামের বাসিন্দা এবং ভিটিকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস।

ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, এলাকাটি দুর্গম। যতটুকু জানলাম, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলা ছিল। কেন তাকে হত্যা করেছে তা তদন্তে বেরিয়ে আসবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।