সিদ্ধিরগঞ্জে ৫২ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোট আটক ৩


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন /
সিদ্ধিরগঞ্জে ৫২ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোট আটক ৩

সিদ্ধিরগঞ্জে ৫২ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোট আটক ৩

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫২ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

একই অভিযানে বৈষম্যবিরোধী মামলায় একজন এবং সিআর ওয়ারেন্টভুক্ত আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. বিপ্লব প্রকাশ টিক্কা (৪২), বৈষম্যবিরোধী মামলার আসামি খায়রুল ইসলাম (৩৫) এবং সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. সাগর (২১)-কে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

📰 ফটো কার্ড তৈরি করুন