নাসিক ১নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন /
নাসিক ১নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নাসিক ১নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

​নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আলী রাজ এবং যৌথভাবে পরিচালনায় ও সঞ্চালনায় ছিলেন ১নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব বাদশা মিয়া।
​বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহবায়ক টি. এইচ. তোফা।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবদীন,
​শরীফ হোসেন — সদস্য সচিব, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল
​আব্দুল হামিদ — যুগ্ম আহ্বায়ক, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দল, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সিনিয়ার সহ-সভাপতি মোঃ জনি ইসলাম,​এছাড়াও উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড সচিব রাকিবুল ইসলাম, ১নং ওয়ার্ড শ্রমিক দলের দায়িত্বশীল নেতাবৃন্দ: ​ইসমাইল হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ​মামুন দেওয়ান, যুগ্ম আহ্বায়ক ​সুমন, যুগ্ম আহ্বায়ক
​রুবেল, যুগ্ম আহ্বায়ক ​অন্যান্য আমন্ত্রিত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন,৯নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক মনির হোসেন সরদার, ৯নং ওয়ার্ড শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।
​কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে বৃক্ষরোপণে অংশ নেন। বক্তারা পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

📰 ফটো কার্ড তৈরি করুন