নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান এবং নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নির্দেশে ৪নম্বর ওয়ার্ডে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন করেছে।

স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন /
নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান এবং নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নির্দেশে ৪নম্বর ওয়ার্ডে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন করেছে।

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান এবং নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নির্দেশে ৪নম্বর ওয়ার্ডে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন করেছে।

​বিশেষ সংবাদদাতা: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪নম্বর ওয়ার্ডে রোজ বুধবার বাদ আসর ডেঙ্গু বিস্তার রোধ ও মশা নিধনে ঔষধ ছিটানো কর্মসূচি পালিত হয়েছে।

​নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং নাসিক প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের নির্দেশনায় ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​কর্মসূচি চলাকালে নেতাকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা ৪নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও অলিগলিতে ঘুরে ঘুরে আধুনিক যন্ত্রের মাধ্যমে মশার ঔষধ ছিটান। স্থানীয় একটি মসজিদ প্রাঙ্গণ থেকে কার্যক্রমটির সূচনা হয়ে পুরো এলাকায় পরিচালিত হয়।
​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: ​সাদেকুর রহমান সাদেক: সিনিয়র যুগ্ম আহ্বায়ক ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, ​এবং শ্রমিক দল নেতা হেলাল সহ ​এলাকার বিভিন্ন সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ​মশা নিধনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত এমন ছিটানো কার্যক্রম অব্যাহত থাকলে এলাকায় ডেঙ্গুর প্রকোপ ও মশার উপদ্রব অনেকটাই কমে আসবে।

📰 ফটো কার্ড তৈরি করুন