
নারায়ণগঞ্জে-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানসহ তার বাবা-মায়ের জন্য হাজী ইয়াছিন মিয়ার মসজিদে-মসজিদে দোয়া
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানসহ তাঁর পিতা ভাষা আন্দোলনের অগ্র সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরনোত্তর), জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম ঘনিষ্ট সহচর বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক গণ পরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য, প্রয়াত জননেতা এ.কে.এম শামসুজ্জোহা ৩৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ ইয়াছিন মিয়ার উদ্যোগে মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ আদায় করে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন মসজিদে-মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া ও মোনাজাতে এমপি একেএম শামীম ওসমানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনায় এবং তাঁর পিতা-মাতার বিদেহী আত্নার মাগফেরাত কামনায় ,ভাষা আন্দোরনের শহীদদের বিদেহী আত্নার মাগফেরাত কামনায়সহ দেশবাশীর মঙ্গল কামনায় সিদ্ধিরগঞ্জের থানা এলাকায় বিভিন্ন মসজিদে-মসজিদে দোয়া কামনা করা হয়।
উল্লোখ্যঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান সৌদি আরব ওমরাহ্ হজে যাওয়ার সময় সকলের কাছে দোয়া চেয়েছেন এই উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ ইয়াছিন মিয়ার উদ্যোগে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
আপনার মতামত লিখুন :