জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা সিক্ত হলেন হাজ্বী ইয়াসিন মিয়া


Admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৩, ২০২৪, ৬:৩৯ অপরাহ্ন / ২২
জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা সিক্ত হলেন হাজ্বী ইয়াসিন মিয়া

জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা সিক্ত হলেন হাজ্বী ইয়াসিন মিয়া

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি এলাকার কৃতি সন্তান ও ছোট-বড় সকলের প্রিয় ব্যক্তিত্ব ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন হাজ্বী ইয়াসিন মিয়া।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজ্বী ইয়াসিন মিয়ার শনিবার (৩ ফেব্রুয়ারী) জন্মদিন উপলক্ষে তার নিজ কার্যালয়ে ফুলের শুভেচ্ছা এবং কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালন করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

এছাড়াও সকাল থেকেই বিভিন্ন শ্রেনী-পেশা মানুষের বার্তা শুভেচ্ছা, ফুলেল শুভেচ্ছা ও ভালবাসার ঢল নামে। এ সময় হাজ্বী ইয়াসিন মিয়ার সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য দীর্ঘায়ূ কামনা করেছেন সবাই। এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ শুভেচ্ছা বিনিময় করেন।

এদিকে সকলের এই ভালোবাসায় সিক্ত হয়ে হাজ্বী ইয়াসিন মিয়া বলেন, আমি একটি আদর্শ নিয়ে বড় হয়েছি। বঙ্গবন্ধুর আদর্শই আমার প্রেরণা। আজ আমি ছোট-বড় সকলের যে ভালবাসা পেয়েছি তাতে আমি সকলের কাছে কৃতজ্ঞ। এভাবেই আমি আজীবন সকলের মাঝে বেঁচে থাকতে চাই। আপনারা সকলে দোয়া করবেন।