
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডে নারায়নগঞ্জ জেলা মোটর চালকলীগের সভাপতি নুরুজ্জামান জজ ও কাউন্সিলর নুর উদ্দিনের নেতৃত্বে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নরায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা মটর চালক লীগের সভাপতি আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি হাজী নুরুজ্জামান জজ ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী নুর উদ্দিন মিয়ার নেতৃত্বে নেতাকর্মীরা।
বুধবার ( ৩ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে গণসংযোগ সুরু করে এসময় শিমরাইলসহ ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন কাউন্সিলর নুরুদ্দিন মিয়া ও নুরুজ্জামান জজ মিয়া ।
এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নুর উদ্দিন ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মটর চালক লীগের সভাপতি নুরুজ্জামান জজ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন আলেক, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিদ্ধিগঞ্জ থানা সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুব,সিদ্ধিরগঞ্জ আলামিন ক্লাবের সভাপতি মুজিবুর রহমান, মোঃ হাবিবরুর রহমান হাবিব ও ৪ নং ওয়ার্ডের শ্রমিক লিখে সভাপতি মোঃ কবির হোসেন প্রমূখ।
আপনার মতামত লিখুন :