সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডে আ’লীগের নেতা তাজিম বাবু ও কাউন্সিলর নুর উদ্দিনের নেতৃত্বে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ

Admin প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৪, ২:৫৩ অপরাহ্ন / ২২
সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডে আ’লীগের নেতা তাজিম বাবু ও কাউন্সিলর নুর উদ্দিনের নেতৃত্বে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ

সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডে আ’লীগের নেতা তাজিম বাবু ও কাউন্সিলর নুর উদ্দিনের নেতৃত্বে নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নরায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক তাজিম বাবু- ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নুর উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত   সিদ্ধিরগঞ্জের হাউসিং, আটিগ্রা, ওয়াবদা কলোন,  শিমরাইল মোরসহ ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নৌকা প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন লিফলেট  বিতরণ করেন।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক তাজিম বাবু ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী  নুর উদ্দিন মিয়া, এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বঙ্গবন্ধু ফাংশনের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুব,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই মেম্বার, সাবেক ছাত্রলীগ নেতা আলী হোসেন আলেক,সিদ্ধিরগঞ্জ আল-আমিন স্পোটিং ক্লাবের সভাপতি মুজিবুর রহমান,মামুনুর রশিদ, মোঃ হাবিবরুর রহমান হাবিব ও ৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের  সভাপতি  মোঃ কবির হোসেন,মোহাম্মদ ওমর ফারুক প্রমূখ।