সিদ্ধিরগঞ্জে জাসদের কর্মী সভা অনুষ্ঠিত


Admin প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৩, ১২:৫৫ অপরাহ্ন / ২৬
সিদ্ধিরগঞ্জে জাসদের কর্মী সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে জাসদের কর্মী সভা অনুষ্ঠিত

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সিদ্দিরগঞ্জে জাসদের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা জাসদ এ কর্মী সভার আয়োজন করে সিদ্ধিরগঞ্জস্থ আটি ওয়াপদা কলোনীস্থ জাসদের কার্যালয়ে। সিদ্ধিরগঞ্জ থানা জাসদের আহ্বায়ক তারেক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা জাসদ সভাপতি মোহর আলী চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে জাসদ মনোনিত এমপি প্রার্থী ও ফতুল্লা থানা জাসদের সভাপতি মোঃ ছৈয়দ হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলাউদ্দিন আহাম্মদ মোল্লা, শরীফ আহাম্মদ, মোঃ ফয়সাল প্রমূখ।

জেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় তারেক আজিজকে আহ্বায়ক ও ফয়সাল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক করে ১১ সদস্যের সিদ্ধিরগঞ্জ থানা জাসদের কমিটি গঠন করা হয়। আগামী তিন মাসের মধ্যে পূর্নাঙ্গা কমিটি করার দায়িত্ব প্রদান করা হয় নবগঠিত আহ্বায়ক কমিটিকে।