সিদ্ধিরগঞ্জে ৪নং ওয়ার্ডে কবির হোসেনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ


Admin প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৪, ৬:০০ পূর্বাহ্ন / ৩৭
সিদ্ধিরগঞ্জে ৪নং ওয়ার্ডে কবির হোসেনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সিদ্ধিরগঞ্জে ৪নং ওয়ার্ডে কবির হোসেনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আনন্দ উৎসব ভাগাভাগি করতে সিদ্ধিরগঞ্জের (নাসিক) ৪নং ওয়ার্ডের আউলাবন এলাকায় ৫০০ হতদরিদ্র, অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে নাসিক ৪নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মো: কবির হোসেন।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে আউলাবন এলাকায় মো: কবির হোসেনের নিজ কার্যালয়ের সামনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী মধ্যে রয়েছে, একটি মুরগি, এক কেজি পোলাও চাউল, দুধ, সেমাই ও চিনি।

এসময় সাধারণ মানুষ কবির হোসেনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পেয়ে খুশিতে আপ্লুত হয়ে উঠেন।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ লাট মিয়া, সিদ্ধিরগঞ্জ হাউজিং জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ রিয়াজ উদ্দিন, আলহাজ্ব মোঃ ওমর ফারুক মোল্লা, হাজী মোঃ মোস্তফা কন্ট্রেকটার, মোঃ ওমর ফারুক, অজিউল্লাহ, আব্দুল জলিল, আনোয়ার হোসেন ও সালামতুল্লাহ সহ আরও অনেকেই এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।