
সিদ্ধিরগঞ্জে ‘সোনারগাঁ মিষ্টান্ন ভাণ্ডারে’ অবৈধ গ্যাস সংযোগ দিয়ে নজরুলের হোটেল ব্যবসা
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে ‘সোনারগাঁ মিষ্টান্ন ভাণ্ডার’ নামক একটি হোটেলে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে বীরদর্পে ব্যবসা চালিয়ে যাচ্ছেন নজরুল নামের এক ব্যবসায়ী।
তিতাসের অসাধু কিছু কর্মকর্তাদের যোগসাজশে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে নজরুল এই হোটেল ব্যবসা চালাচ্ছেন অভিযোগ উঠেছে ।
এতে তিতাসের সেই অসাধু কর্মকর্তারা
প্রতি মাসে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ দোকানীদের।
জানা যায়, সরকারিভাবে গ্যাস সংযোগ দেওয়া নিষিদ্ধ থাকলেও সরকারের সেই নিষেধাজ্ঞা অমান্য করে এখনো গ্যাস সংযোগ দিচ্ছে একটি সিন্ডিকেট। গ্রাহকদের কাছ থেকে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। কোনো কিছুর তোয়াক্কা না করে বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে এসব অপকর্ম।
তবে দিন দিন এসব অপকর্ম করেও পার পেয়ে যাচ্ছেন তিতাসের ওই অসাধু কর্মকর্তারা। তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ থাকার পরেও ওই কর্মকর্তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননা তিতাস কর্তৃপক্ষ।
বুধবার (৬ ফেব্রুয়ারি) রাতে সরেজমিনে
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চিটাগাংরোডের ‘সোনারগাঁ মিষ্টান্ন ভাণ্ডারে’ গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আশার পর নজরুল কিছু প্রভাবশালী আওয়ামী লীগের নেতাদের সাথে সখ্যতা গড়ে তোলে।
সেই প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে তিতাসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করেই তার এই হোটেল ব্যবসা চালিয়ে যাচ্ছেন নজরুল। তিনি অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে হোটেল ব্যবসা চালালেও নজরুলের হয়রানির ভয়ে কেউ মুখ খুলতে চান না।
সম্প্রতি তিতাস কর্তৃপক্ষ সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় লোক দেখানো কিছু অভিযান চালিয়ে কিছু জরিমানা করা হয়।
আপনার মতামত লিখুন :