সিদ্ধিরগঞ্জে একটি ঘরে অগ্নিকান্ড একই পরিবারের দগ্ধ ৭


Admin প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৪, ৮:২০ পূর্বাহ্ন / ২৩
সিদ্ধিরগঞ্জে একটি ঘরে অগ্নিকান্ড একই পরিবারের দগ্ধ ৭

সিদ্ধিরগঞ্জে একটি ঘরে অগ্নিকান্ড একই পরিবারের দগ্ধ ৭
নারায়ণগঞ্জ প্রতিনিধিনা: নারায়ণগঞ্জ সিটিকরপোরেশন এলাকার সিদ্ধিরগঞ্জের গোদনাইলের বাগপাড়ায় একটি টিনশেড বাসায় আগুন লেগে একই পরিবারের ৭ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে৷ গ্যাসের লিকেজ থেকে এ অগ্নকান্ডের ঘটনা ঘটতে পারে বলে মনে করেন স্থানীয়রা৷ গ্যাসের আগুণে অগ্নিদগ্ধরা হলেন—সুখী আক্তার (৩৫), তার বোন রহিমা আক্তার (৩০) আরিফ (২০) সাদিয়া আক্তার (১২) জান্নাত আক্তার (১৮) রিতু আক্তার (১২) ও সাদিয়া (১২)৷ স্থানীয় বাসিন্দা মোঃ আলমগীর হোসেন জানান৷ তিনি আরও বলেন রাতেই তাদেরকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ইনস্টিউটে নিয়ে ভর্তি করা হয়েছে৷ রাতে বাসায় মশার কয়েল ধরাতে গেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানাগেছে৷ রহিমার স্বামী মোঃ জাহাঙ্গীর আলম বলেন গেদনাইল বাগপাড়ার কেতা মিয়ার টিনশেড বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে৷ তবে হুড়াহুড়ি ও আতংকিত হয় নিজেরাই আগুণ নিভাতে সক্ষম হলেও অগ্নিদগ্ধ হন ৭ জন৷

রহিমার স্বামী মোঃ জাহাঙ্গীর আলম জানান, সুখি ও তার বাসা পাশাপাশি৷ গত কয়েক দিন আগে সুখীর একটি সন্তান প্রসব করে সেই সুবাধে তার স্ত্রী রহিমা ও মেয়ে রিতু সুখীর বাসায় গিয়েছিলেন৷ রাতে মশার কয়েল ধরাতে গিয়ে হঠাৎ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ঘরের ৭ সদস্য৷ আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সাব্বির আহমেদ বলেন আমরা শুনেছি সকালে ঘটনা তদন্তে আমাদের কর্মকর্তারা গেছেন৷