রূপগঞ্জে সড়ক নির্মান কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক মাহমুদুল হক


Admin প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন / ২৪
রূপগঞ্জে সড়ক নির্মান কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক মাহমুদুল হক

রূপগঞ্জে সড়ক নির্মান কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক মাহমুদুল হক

রূপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আওতাধীন আরসিসি সড়ক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক । গতকাল ১৮ জানুয়ারি উপজেলার ভুলতা ইউনিয়নের পাচাইখা এলাকায় জেলা প্রশাসক হুররা হাউজ-মায়া দোকান থেকে ঠাকুরবাড়ী হাউজ সায়মা ফেব্রিকস এ সড়ক পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ, জেলা সহকারী কমিশনার (গোক্নীয় ) তামসিদ ইরাম খান, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী উপসহকারী আশরাফ, আরিফুল ইসলাম, কার্যসহকারী আনিসুজ্জামান, মেসার্স বিনিময় ট্রেডার্সের ঠিকাদার প্রতিনিধি হারুন অর রশিদসহ আরো অনেকে।
হুররা হাউজ-মায়া দোকান থেকে ঠাকুরবাড়ী হাউজ সায়মা ফেব্রিকস পর্যন্ত ১ হাজার ৮৩ মিটার আরসিসি সড়কটির ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯১ লাখ টাকা।

এ সড়কটি নির্মানাধীন কাজ করছে মের্সাস বিনিময় ট্রেডার্স। কাজের মেয়াদ ধরা হয়েছে ১২ মাস। আগামী মার্চে এ সড়কের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঠিকাদার ও এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা।