
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রানা স্পোর্টিং ক্লাব আয়োজিত যুব সমাজের উদ্যোগে বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিদ্ধিরগঞ্জ উওর আজিবপুর প্রাইমারি স্কুল মাঠে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ থেকে সোহেলরানা:
সিদ্ধিরগঞ্জ রানা স্পোর্টিং ক্লাব আয়োজিত যুব সমাজের উদ্যোগে বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিদ্ধিরগঞ্জ উওর আজিবপুর প্রাইমারি স্কুল মাঠে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬ ঘটিকায় উত্তর আজিবপুর যুব সমাজের উদ্যোগে এই আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুউদ্দিন মিয়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন,মোঃ আব্দুল হাই সাবেক মেম্বার ও হাজী নুরুজ্জামান জজ,শরিফ মাহমুদ রানা স্পেটিং ক্লাব এর সাধারণ সম্পাদক।
উক্ত অনুষ্ঠানের সভাপত্বি করেন মোঃ ইকবাল হোসেন রানা, প্রমুখ।অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, মাদক সমাজের জন্য মরণব্যাধি, যুব সমাজকে খেলাধুলায় আগ্রহ সৃষ্টি করতে হবে , তাহলে লেখাপড়া ও ভাল কাজের প্রতি মনোযোগি হবে।এই ওয়ার্ডে যত মাদক সেবক আছেন তাদেরকে হুশিয়ারি উচ্চারণ করে সাবধান করেন,অন্যথায় আপনারা যদি সাহস নাপান তাহলে আমার মাধ্যমে লিষ্ট দেন।আমি থানার ওসি সাহেবকে দিয়ে এই ধরনের মাদক ব্যবসায়ীদের আইনি ব্যবস্থা গ্রহন করবো বলে জানান তিনি।এ সময় কোমলমতি শিশুদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
আপনার মতামত লিখুন :