
স্বাধীনতা বিরোধীদের মত আগুন সন্ত্রাসীদের বিচার করা হবে
———————————–: লিপি ওসমান
নারায়ণগঞ্জ থেকে সোহেলরানা:
সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, আমাদের পক্ষ থেকে আপনাদের অনুরোধ। ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন। ভোট বানচালের জন্য ষড়যন্ত্র হচ্ছে। তাদের বলতে চাই, যারা ভোট বানচালের চেষ্টা করছে আমরা তাদের ভয়ে ভীত নই। আমরা তাদের ভয়ে ভীত না। কারও ষড়যন্ত্রে আমরা পা দেব না। ভোট দেব মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী করবো।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জর ৬নং ওয়ার্ডে থানা থানা আওয়ামী যুবলীগের সভাপতি নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতির উদ্যোগে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যারা আগুন সন্ত্রাস করছে তারা আর যাই হোক জনগণের মঙ্গল চায় না। তাদের হিসাব দিতে হবে কেন মানুষকে পুড়িয়ে মারা হল। কেন বাসে আগুন দেয়া হল। কেন পুলিশকে কুপিয়ে মারা হল। এজন্যই ওরা ভোটে আসেনি। জনগণের প্রশ্নের উত্তর ওরা দিবে কী করে। তিন বছরের এক বাচ্চাকে পুড়িয়ে মেরে ফেলা হল। কী দোষ ছিল তার। এগুলোর বিচার করতে হবে। আমাদের তাদেরকে সাহায্য করতে হবে। স্বাধীনতা বিরোধীদের বিচার যেভাবে হয়েছে এই আগুন সন্ত্রাসীদেরও বিচার করা হবে।
তিনি বলেন, আপনারা এমন মানুষকে ভোট দিবেন যে সবসময় আমাদের পাশে থাকে, আমাদের উন্নয়নের কাজ করে। সুখে দুঃখে মানুষের পাশে থাকে। আমি নারায়ণগঞ্জের জনসাধারণ হিসেবে বলছি শামীম ওসমান সাহেব কাজ করে দেখিয়েছেন। উন্নয়ন হয়েছে কীনা সেটার উত্তর আপনারা দিবেন। যদি উন্নয়ন হয়ে থাকে তাহলে তার জবাব আপনারা দিবেন।
আপনাদের জন্য যে মানুষটি কাজ করে চলছে আমরা তার হাত ধরে রাখবো। ভোট দেয়ার মাধ্যমে তার হাত ধরব। বাংলাদেশের মানুষ এখন অনেক স্মার্ট। তাদের এখন ভয় দেখানো যাবে না।
আমাদের দেশের চেয়ে জিনিসপত্রের অনেক দাম বেড়েছে যুক্তরাষ্ট্রে, লন্ডনে। মাননীয় প্রধানমন্ত্রী অচিরেই দ্রব্যমূল্যের দাম কমিয়ে আমাদের মা বোনদের মুখে হাসি ফোটাবেন। আমরা মহিলা সংস্থার মাধ্যমে বিভিন্ন ভাবে মহিলাদের সাহায্য করে যাচ্ছি। মা বোনেরা আপনারা আপনাদের অবস্থান তৈরি করবেন, নিজেদের প্রতিষ্ঠিত করবেন।
তিনি আরো বলেন, আমরা আপনাদের পরিচিত করতে চাই মানুষ হিসেবে। নারী সমাজ কত শক্তিশালী হতে পারে তা আমাদের ধারণার বাইরে। আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে বলতে পারি আনন্দ ও উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দিব। কোন নাশকতায় কান দেব না। যদি দেখেন কেউ নির্বাচন বানচালের চেষ্টা করছে, সাথে সাথে আমাদের প্রতিনিধিদের জানাবেন, প্রশাসনকে জানাবেন। তাদের জবাব দেয়া হবে ব্যালটের মাধ্যমে।
স্থানীয় আওয়ামীলীগ নেত্রী রোকেয়া রহমানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের পুত্র ইমতিনান ওসমান অয়ন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি সাহাদাত হোসেন ভুইয়া সাজনু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতি, সরকারী তোলারাম কলেজের ভিপি ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ, মহানগর যুবলীগ নেতা শাহরিয়ার রহমান বাপ্পী, আওয়ামীলীগ নেতা মাহবুব হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জোবায়ের আলম হীরা, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সদস্য খন্দকার মানিক মাস্টার, নাসিক ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আকতার হোসেন প্রমুখসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :