সিদ্ধিরগঞ্জে আন্তঃজিলা ট্রাকচালক ইউনিয়ন সাইলো শাখার সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের বাঘ মার্কা নির্বাচনী ক্যাম্পের শুভ উদ্বোধন
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন সাইলো শাখার নির্বাচন উপলক্ষে এক নির্বাচনী ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সাইলো রোড কবরস্থান জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম মিলাদ ও দোয়া পরিচালনা করেন।
উক্ত অনুষ্ঠানে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুক্তার হোসেন তাঁর বক্তব্যে বলেন, "আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে সেবা করার সুযোগ দিলে আমি সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার থাকব। কোনো শ্রমিকের মৃত্যু হলে তার পাওনা টাকা ৩০ দিনের মধ্যে পরিবারকে বুঝিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব।
এছাড়া প্রতি রমজান ও কুরবানীর ঈদে সকল শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মজিবুর রহমান, ফরা মেম্বার, সোহরাব হোসেন, রাজীব বাদসা, মোহাম্মদ আলী, মোঃ হাবিবুর রহমান, নূর হোসেন নূর, শুকুর আলী, মোঃ সোবহান, শাহীন ড্রাইভার, রুবেল ড্রাইভার, সোরহাব হোসেন কালু, মোঃ জসিম উদ্দিন, আতাউর রহমান আতা, বাদল ড্রাইভার, ইয়াসিন, সিদ্দিক, রফিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলাদ ও দোয়ার মাধ্যমে ক্যাম্পটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।